1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ৩ অভিযানে ৫ মাদক কারবারি আটক, উদ্ধার ১,০৪০ ট্যাপেন্টাডল ও ইয়াবা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে ৩ অভিযানে ৫ মাদক কারবারি আটক, উদ্ধার ১,০৪০ ট্যাপেন্টাডল ও ইয়াবা।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে গত ১৫ ও ১৬ জুন পরিচালিত পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ( ১৬ জুন) রাত ১টা ৫৫ মিনিটে বিরামপুর পৌর এলাকার পাবনা হোটেলের পেছনে অভিযান চালিয়ে মোঃ তাজমল হোসেন (৪৬), মোছাঃ লাইলী বেগম (৩৭) এবং মোঃ সবুজ (২৩)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এছাড়াওগত সোমবার (১৫ জুন) বিকেল ৩টা ১০ মিনিটে বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর (মুন্সিপাড়া) এলাকায় অবস্থিত বিরামপুর ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার সামনের পাকা রাস্তা থেকে মোঃ আসমান আলী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৫টায় উপজেলার খানপুর ইউনিয়নের বটতলী এলাকায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে মারিয়া সরেন (৫০) নামে এক নারীকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park