1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ১৮ লাখ টাকার সোনা ছিনতাই মামলায় ইউপি সদস্য সোহেল রানা গ্রেপ্তার, রিমান্ড আবেদন পুলিশের। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বিরামপুরে ১৮ লাখ টাকার সোনা ছিনতাই মামলায় ইউপি সদস্য সোহেল রানা গ্রেপ্তার, রিমান্ড আবেদন পুলিশের।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণ ছিনতাই মামলার এজারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে খানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৭ মে) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আদালতে সোপর্দের পাশাপাশি রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের শালবাগান ঢিবি এলাকায় দুঃসাহসিক এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ বক্স থেকে মাত্র ২০০ গজ দূরে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী ও চালকের পথরোধ করে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ ভরি ৪ আনা স্বর্ণ ও নগদ অর্থ ছিনিয়ে নেয় তারা। হামলায় একজন গুরুতর আহত হন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, একটি দেশীয় অস্ত্র ও একটি মানিব্যাগ।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর নাম উঠে আসে। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, এখন পর্যন্ত সোনা উদ্ধার হয়নি,মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এপর্যন্ত ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park