1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে সার বিক্রি নিয়ে অভিযোগ ভিত্তিহীন — কৃষকদের লিখিত বক্তব্য - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

বিরামপুরে সার বিক্রি নিয়ে অভিযোগ ভিত্তিহীন — কৃষকদের লিখিত বক্তব্য

মোঃ ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুরে সার বিক্রিতে অতিরিক্ত দামের অভিযোগকে ভিত্তিহীন বলে লিখিতভাবে জানিয়েছেন কৃষকরা। সম্প্রতি কিছু গণমাধ্যমে “সার সিন্ডিকেটের যাঁতাকলে পিষ্ট বিরামপুরের কৃষক” শিরোনামে প্রকাশিত খবরে যেসব কৃষকের বক্তব্য উদ্ধৃত হয়েছিল, তারা দাবি করেছেন—এ ধরনের অভিযোগ তারা দেননি, বরং শেখানো বক্তব্য ভিডিও করে প্রকাশ করা হয়েছে।

ভেলারপার গ্রামের কৃষক মোকছেদুর রহমান ও জামিরুল লিখিত বক্তব্যে জানান, তারা কোনো ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করেননি। তাদের কাছে সরকার নির্ধারিত দামে সার বিক্রি হয়েছে। এছাড়াও স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা যায় বিরামপুরে সার বিক্রিতে কোনো সমস্যা হয়নি, বাজার থেকে সহজেই সার পাওয়া গেছে।

উপজেলার সার ডিলারদের সভাপতি নুর-ইসলাম বলেন, “আমরা সরকার নির্ধারিত দামে সার বিক্রি করি। কোথাও অনিয়ম হলে প্রশাসন ব্যবস্থা নেবে, তবে আমাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।”

বিরামপুর উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায় জানান, “টিএসপি সার বস্তা প্রতি ১৩৫০ টাকা এবং পটাস সার ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিয়মিত মনিটরিং চলছে এবং কৃষকরা অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে বাজারে পর্যাপ্ত সার মজুত রয়েছে।”

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বিরামপুর উপজেলায় ১০ জন বিসিআইসি ডিলার, ১৬ জন বিএডিসি ডিলার এবং ৩৬ জন সাব-ডিলার সার বিক্রি করছেন। ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ শেষ হলেও বরাদ্দ অনুযায়ী পর্যাপ্ত সার মজুত রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, সরকারি নির্দিষ্ট দামে সার সরবরাহ না করার অভিযোগ ভিত্তিহীন। যদি কোনো কৃষক বেশি দাম নেওয়ার সম্মুখীন হন, কৃষি অফিসকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park