1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে সাপের কামড়ে মৃত্যু,বাড়ির আঙ্গিনায় পড়ে রয়েছে লাশ ধোয়ার চৌকি ও বহনের খাটিয়া - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুরে সাপের কামড়ে মৃত্যু,বাড়ির আঙ্গিনায় পড়ে রয়েছে লাশ ধোয়ার চৌকি ও বহনের খাটিয়া

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৪৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

বাড়ির আঙ্গিনায় শত মানুষের ভিড় এক পাশে পড়ে রয়েছে লাশ ধোয়ার চৌকি ও লাশ বহনের খাটিয়া। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকায় অল্পতেই বাড়ির আঙ্গিনায় পানি জমে যায়।জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় আঃ জলিল (৪২) নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ইসলাম পাড়ার গোহাটি এলাকায়।

সোমবার (২৫ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫ ঘটিকায় বিরামপুর পৌরশহরের ৪ নং ওয়ার্ডের ইসলামপাড়া গোহাটি এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় ড্রেনের পাশে মাটি সরিয়ে দিতে গিয়ে এক হাতে সাপের কামড়ে আক্রান্ত হন আঃ জলিল। প্রথমে সাপে কামড়ানোর বিষয়টি বুঝতে না পারায় সে গুরুত্ব দেয়নি। পরবর্তীতে সাপের কামড়ে আক্রান্ত জায়গাটিতে চিন চিন করে ব্যাথা অনুভব করলে তাঁকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় আঃ জলিল বিষের জ্বালায় বমি করে ফেলে। বিরামপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপে কামড়ানো রোগীর প্রতিষেধক টিকা (অ্যান্টিভেনম) না থাকায় কর্তব্যরত চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে রেফার্ড করেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।সাপের কামড়ে মৃত আঃ জলিল পৌরশহরের ইসলাম পাড়া গোহাটি এলাকার মৃত আনছার আলীর ছেলে।সে পেশায় একজন অটোরিকশা চালক। তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আঃ জলিল। একমাত্র ছেলে সন্তানকে এইচএসসি পর্যন্ত কষ্ট করে পড়ালেখা করিয়েছেন। শেষ পর্যন্ত ছেলের ভবিষ্যত গড়ে না দিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ ভিড় জমায় সাপের কামড়ে মৃত আঃ জলিলকে একনজর দেখার জন্য। কিন্তু লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে রাত প্রায় সাড়ে ১০ টা বেজে যায়। এঅবস্থায় বাড়ির আঙ্গিনায় লাশ ধোয়ার চৌকি ও লাশ বহনের খাটিয়া পড়ে থাকতে দেখা যায়।

সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় আঃ জলিলের পরিবার ও সচেতন মহলে একপ্রকার ক্ষোভের সৃষ্টি হয়। বিরামপুর উপজেলার সাথে পাশের ৪ টি উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় অনেকেই বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসামূখী হন‌ । কিন্তু জেলা শহর থেকে এ উপজেলার দুরত্ব অনেক বেশি হওয়ার পরেও এখানে সাপে কামড়ানো রোগীর প্রতিষেধক টিকা (অ্যান্টিভেনম)নেই। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকার সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park