1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে সরকারি কাজে বাধা প্রদান মামলার আসামি গ্রেফতার  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুরে সরকারি কাজে বাধা প্রদান মামলার আসামি গ্রেফতার 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তার গায়ে হাত দেওয়া ও চাল বিতরণ কার্যক্রমে বাঁধা প্রদান মামলার ৩ নং আসামি রাকিবকে(২২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) আনুমানিক বিকেল ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার এসআই রফিকুল ইসলাম পৌর শহরের মাইক্রো স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি রাকিব উপজেলার দিওড় ইউনিয়নের শিয়ালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

গত বুধবার(১৯ মার্চ) দিওড় ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ কালে দায়িত্বরত ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলা ও সরকারি কাজে বাঁধা প্রদান করায় সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান বিরামপুর থানায় একটি মামলার দায়ের করেন। উক্ত মামলার ৩ নম্বর আসামি রাকিবকে আজ শুক্রবার পৌরশহরের মাইক্রোস্টান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।সে পেশায় একজন মাইক্রো চালক।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, সরকারি কাজে বাঁধা প্রদান মামলার ৩ নম্বর আসামি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park