1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে সদ্য আবাদকৃত ধানের জমিতে কয়লা ভর্তি ট্রাক  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুরে সদ্য আবাদকৃত ধানের জমিতে কয়লা ভর্তি ট্রাক 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

মহাসড়কের ডান পাশে দাড়ানো নষ্ট ট্রাকের পেছনে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লা ভর্তি ট্রাক আবাদি জমিতে পড়ে আছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল ডাঙ্গা এলাকায়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল ডাঙ্গাপাড়া এলাকায় আনুমানিক ভোর সাড়ে পাঁচটায় নষ্ট ট্রাকের পেছনে ধাক্কা লাগায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, বিরামপুর ঘোড়াঘাট রেলগেটে রাস্তার কাজ চলাই দীর্ঘ যানজটে পড়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট ২০-১৮৬০ নাম্বারের একটি ট্রাক। ট্রাকটি ঠাকুরগাঁও জেলা থেকে আলু নিয়ে আসার উদ্দেশ্যে যাচ্ছিল। যানজট খুলে যাওয়ার পর ট্রাকটি স্টার্ট দিলে আর স্টার্ট না নেওয়ায় মহাসড়কের ডান পাশে দাড় করিয়ে রাখে। পরবর্তীতে মহাসড়কে একি দিক থেকে আসা দিনাজপুরগামী কয়লা ভর্তি ১০ চাকা বিশিষ্ট যশোর ট ১১-৪১৩১ নাম্বারের একটি ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয় দাঁড়ানো ট্রাকটিকে। ফলে কয়লা ভর্তি ১০ চাকা বিশিষ্ট ট্রাকটি মহাসড়কের পাশে সদ্য আবাদকৃত ধানের জমিতে পড়ে যায়। কয়লা পড়ে জমির ধানের চারাগুলো নষ্ট হয়ে যায়। মহাসড়কের পাশে দাঁড়ানো ট্রাকটি  গাছের সাথে বাড়ি খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মমতাজুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park