1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে মাদক মামলায় ১৪ বছরের শিশু ও মানব পাচারসহ বিভিন্ন মামলায় ৬ জনকে আদালতে প্রেরণ  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুরে মাদক মামলায় ১৪ বছরের শিশু ও মানব পাচারসহ বিভিন্ন মামলায় ৬ জনকে আদালতে প্রেরণ 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে মাদকদ্রব্য সেবন ও মানব পাচারসহ বিভিন্ন মামলায় ৬ জনকে আদালতে প্রেরণ করেছে বিরামপুর থানা পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) আনুমানিক সাড়ে তিন ঘটিকায় বিরামপুর থানায় মাদকদ্রব্য সেবন অপরাধে আটককৃত ১৪ বছরের শিশু,মাদক মামলার আসামি ও মানব পাচারসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক দ্রব্য সেবনের দায়ে পৌরশহরের চাঁদপুর গ্রামের মিনাজুল ইসলামের ছেলে আবু সাঈদ (১৪), নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলার কল্যাণপুর মধ্যপাড়া গ্রামের নাছির উদ্দিন মোল্লার ছেলে আব্দুল মালেক মোল্লা (৪৮),মানব পাচার মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদরের আজাইপুর উত্তর পাড়া জামে মসজিদের পার্শ্বে আলফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিম খলিল (৩৮), মাদক মামলায় পৌরশহরের সারঙ্গপুর গ্রামের পর্বতের ছেলে আনছারুল ইসলাম (৪৬),এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত আসামি দক্ষিণ দামদারপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মমতাজুল ইসলাম(৪৬), জোতবানী ইউনিয়নের চতুরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জহরুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক বলেন, আজকে মাদকদ্রব্য, মানবপাচার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন মামলায় আটককৃত ৬ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park