1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার এ এম শাজাহান সিদ্দিক  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বিরামপুরে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার এ এম শাজাহান সিদ্দিক 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাজাহান সিদ্দিক। এসময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ বাংলা বিষয়ে পঠন দক্ষতা অর্জনকারী বিদ্যালয়কে সম্মাননা পুরষ্কার প্রদান এবং বিদ্যালয় প্রতিষ্ঠায় বিশেষ অবদানে সম্মাননা পুরস্কার প্রদান করেন তিনি। 

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে তিনটায় বিরামপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা এর সভাপতিত্বে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এ এম শাজাহান সিদ্দিক ।প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা।এসময় উপস্থিত ছিলেন শান্তিনগর ক্লাস্টারের  সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, খানপুর ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা জনার্দন চন্দ্র দেবশর্মা,কেটরাহাট সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম (প্রধান শিক্ষক জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (প্রধান শিক্ষক রেলকোলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়), নিশিবাপুর (ভাই গড়) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব কবীর হাসান চৌধুরী প্রমুখ।

বিরামপুর উপজেলার ১১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ বাংলা বিষয়ে পঠন দক্ষতা অর্জনের লক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার দিক নির্দেশনায় ১ মাসের ক্যাম্পেইনে ২০টি  বিদ্যালয়ের মধ্যে ৩ টি বিদ্যালয় শতভাগ পঠন দক্ষতা অর্জন করে।প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ১ মাসের ক্যাম্পেইনে ৩ টি বিদ্যালয় শতভাগ পঠন দক্ষতা অর্জন করায় প্রস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুন জাহান,চক হরিদাসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া রেবেকা সুলতানা এবং বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম এর হাতে সম্মাননা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেন। এছাড়াও উপজেলায় বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখায় নিশিবাপুর (ভাই গড়) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিবপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব কবীর হাসান চৌধুরী,কাটলা উত্তর দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী বীরেন্দ্র নাথ রায়,খেয়ার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন কবিরাজ, উত্তর রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান ও মহুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দুলালকে সম্মাননা স্মারক প্রদান করেন।এর আগে বিরামপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ফলের চারা রোপণ করেন।

প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর বক্তব্যে বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে প্রধান শিক্ষকগণকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park