1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ধূমপান ও তামাকমুক্ত সমাজ এবং বর্তমান বাস্তবতার উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুরে ধূমপান ও তামাকমুক্ত সমাজ এবং বর্তমান বাস্তবতার উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে নিয়ে দিনাজপুরের বিরামপুরে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালি , রচনা প্রতিযোগিতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদের প্রধান ফটক প্রদক্ষিন করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় একত্রিত হন। 

এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধূমপান ও তামাকমুক্ত সমাজ এবং বর্তমান বাস্তবতার উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায়  শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহরিয়ার পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকতারুজ্জামান, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স‍্যানেটারী পরিদর্শক ইসমাইল হোসেন, বেসরকারী সংস্থা বিওয়াইএফসি’র এরিয়া ম‍্যানেজার সম্রাট বেপারী, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তৌফিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। ধূমপান ও তামাকমুক্ত সমাজ এবং বর্তমান বাস্তবতার উপর রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী বুশরা আজিজ জসিতা,২য় স্থান অধিকার করে বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী হাসনা আক্তার এবং ৩য় স্থান অধিকার করে বিরামপুর আদর্শ হাইস্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী অরিন মেহজাবিন মিশু। তাঁদের ৩ জনের মাঝে ১ম স্থান অধিকারি ৪ হাজার টাকা,২য় স্থান অধিকারি ৩ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারিকে ২ হাজার টাকা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park