1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহারিয়ার পারভেজ এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তাহিরুল ইসলাম।

পরিদর্শনকালে কর্মকর্তারা স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং অভিভাবকদের নির্ধারিত বয়সী শিশুদের অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে বিরামপুর উপজেলায় ১৩ হাজার ১১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১ হাজার ৪৪০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১১ হাজার ৬৭০ জন শিশু রয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নে ১৬৮টি কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি অতিরিক্ত কেন্দ্রসহ মোট ১৬৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন ৩৩৮ জন স্বেচ্ছাসেবী ও ২১ জন প্রথম সারির সুপারভাইজার।

এছাড়া বিরামপুর পৌরসভায় ৪ হাজার ৪০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪ হাজার শিশু রয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে পরিচালিত এ জাতীয় কর্মসূচির মাধ্যমে উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবকের প্রতি নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park