1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ইউএনওর স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরির অভিযোগে আটক ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে ইউএনওর স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরির অভিযোগে আটক ২

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুনের স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটকরা হলেন—বিরামপুর পৌরসভার পূর্ব জগন্নাথপুর এলাকার মো. জামানের ছেলে সাইদুজ্জামান সুমন (৪২) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ধীৎপুর এলাকার সিদ্দিক মোল্লার ছেলে মনির হোসেন (৫১)। সুমন নতুন বাজারের সুমন ফটোকপি অ্যান্ড টেলিকম-এর স্বত্বাধিকারী। মনির বর্তমানে বিরামপুরে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। তিনি মুহিম হোসেন রোহানের বাবা।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটার হিসেবে মুহিম হোসেন রোহানের নাম অন্তর্ভুক্তির জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একটি ফাইল জমা দেওয়া হয়। কাগজপত্র যাচাইয়ের সময় নির্বাচন অফিসের স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর প্রান্ত কুমার নাগরিকত্ব সনদে থাকা ইউএনওর স্বাক্ষর ও কিউআর কোডে অসঙ্গতি দেখতে পান।

পরে বিষয়টি ইউএনও তানজিনা খাতুনকে জানানো হলে তিনি সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করেন। এতে সনদে থাকা তাঁর স্ক্যান করা স্বাক্ষর ও কিউআর কোডটি জাল বলে শনাক্ত করা হয়। এরপর সাইদুজ্জামান সুমন ও মনির হোসেনকে আটক করা হয়।

সংশ্লিষ্ট নাগরিকত্ব সনদে সনদ নম্বর ৬৮৬৫৬২১২১৩ এবং ইস্যুর তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ উল্লেখ রয়েছে।

বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামীম আল মামুন বলেন, ইউএনও ও পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ তৈরির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিরামপুর পৌরসভার পক্ষ থেকে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park