1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে আই.বি.ডব্লিউ.এফ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুরে আই.বি.ডব্লিউ.এফ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ) এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১২ মার্চ) বিরামপুর আদর্শ হাইস্কুলের  অডিটোরিয়ামে বিরামপুর উপজেলা সেক্রেটারি মোস্তাকিম আজাদের সঞ্চলনায় আই.বি.ডব্লিউ.এফ বিরামপুর পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অনুষ্ঠানে আই.বি.ডব্লিউ.এফ বিরামপুর পৌর শাখার সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.বি.ডব্লিউ.এফ – রংপুর অঞ্চলের সভাপতি আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওলানা আশরাফুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন আই.বি.ডব্লিউ.এফ-এর রংপুর অঞ্চল প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম,বিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা হাফিজুল ইসলাম,বিরামপুর পৌর শাখার উপদেষ্টা মাওলানা মামুনুর রশীদ, অধ্যক্ষ সায়েদ আলী সরকার, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক আব্দুল বাকী,গোলাম মোস্তফাসহ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ব্যবসায়ী সমাজ। তাঁদের কল্যাণেই দেশের শিল্প ও বাণিজ্য এগিয়ে যাচ্ছে। তাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে আই.বি.ডব্লিউ.এফ – রংপুর অঞ্চলের সভাপতি আনোয়ারুল ইসলাম দোয়া পরিচালনা করেন। দোয়ায় তিনি দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনা করেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park