1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন

রুবিয়া বেগম( শ্রীপুর গাজীপুর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

রুবিয়া বেগম( শ্রীপুর গাজীপুর প্রতিনিধি)
বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুরের দিকে নিজ মাওনা এলাকায় আয়োজিত এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

এ সময় তারা অভিযোগ করেন, নিজ মাওনা এলাকার সাইদুর ও তার ছেলে নাঈম দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর কথা বলে গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরতও দেওয়া হয়নি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইতে গেলে সাইদুর ও তার ছেলে নাঈম উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছেন।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের টাকা ফেরত নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park