1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিজেপির ডাকা বাংলা বন্ধের প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের মিছিল জেলা জুড়ে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিজেপির ডাকা বাংলা বন্ধের প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের মিছিল জেলা জুড়ে

সেখ রিয়াজুদ্দিন: বীরভূম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার পঠিত

সেখ রিয়াজুদ্দিন: বীরভূম

আর জি করে তরুনী চিকিৎসক খুনের প্রতিবাদে ২৭ শে আগষ্ট ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল।সেখানে জনতা পুলিশের খন্ড যুদ্ধ বাঁধে কলকাতার বিভিন্ন স্থানে।সেই প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে। বিজেপির ডাকা সেই বন্ধ ব্যার্থ করতে তথা বন্ধ যাতে না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ জেলার বিভিন্ন স্থানে মিছিল বের হয় এবং দোকান বাজার সহ যানবাহন যেন স্বাভাবিক থাকে সেই বার্তা ছড়িয়ে দিতে এই মিছিল বলে দলীয় নেতৃত্বের দাবি।এদিন রামপুরহাট তৃণমূলের পার্টি অফিস থেকে একটি মিছিল বের হয় এবং স্থানীয় শহর এলাকা ঘুরে পাঁচ মাথায় শেষ হয় মিছিল। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, উপ চেয়ারম্যান সুব্রত মাহারা, আই এন টি টি ইউ সির সভাপতি আব্দুর রাকিব,ছাত্র পরিষদের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি প্রমূখ নেতা। অনুরূপ বিজেপির ডাকা কর্মনাশা ধর্মঘটকে ব্যর্থ করে জনসাধারণের স্বার্থে , কর্মজীবী সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস ছিল আগামী দিনেও থাকবে বলে আওয়াজ তোলে সিউড়ি শহর এলাকায় মিছিলে। বুধবার বিজেপির ডাকা ধর্মঘটকে ব্যর্থ করতে শহরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মিছিল করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির ডাকা ধর্মঘটকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এধরনের প্রতিবাদ মিছিলের খবর পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park