1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক।

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

শুক্রবার (১৯ জুন) উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী চৌধুরীর ঘের এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে চ্যালেঞ্জ করলে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি কক্সবাজারের উখিয়া উপজেলার শিয়ালীপাড়া গ্রামের মৃত জালালের ছেলে মো. কাদের (৩৮)। পরে তার সঙ্গে থাকা একটি কাপড়ের পোটলা তল্লাশি করে ১৪ কার্টনে মোড়ানো ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি জানায়, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park