1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএসএফের হাতে পাকিস্তানী রেঞ্জার গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিএসএফের হাতে পাকিস্তানী রেঞ্জার গ্রেফতার

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০৬ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: দিল্লী:-সীমান্তে উত্তেজনা চরমে। শনিবার ইচ্ছাকৃতভাবে একজন পাকিস্তানী রেঞ্জার ভারতীয় সীমায় ঢুকে পড়লে বিএসএফ তাকে গ্রেফতার করে। শনিবারই সীমান্তরক্ষী বাহিনী রাজস্থানে ভারত-পাক সীমান্তের কাছ থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে গ্রেফতার করে। ওই পাকিস্তানি রেঞ্জার জেনে বুঝেই ভারতে অনুপ্রবেশ করেছিল। বর্তমানে বিএসএফের হেফাজতেই রয়েছে ওই পাক রেঞ্জার। এদিকে, পাকিস্তান এখনও বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহুকে ছাড়েনি। গত ২৩ এপ্রিল পুর্ণম পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের জমি পাহারা দিতে গিয়েই ভুলবশত পাকিস্তানে চলে যায়। তারপর থেকেই তাঁকে বন্দি করে রেখেছে পাকিস্তান। বহু আলাপ আলোচনার পরেও এখন পর্যন্ত পাকিস্তান তাকে ছাড়ে নি। এদিকে সীমান্তে রাতের দিকে ক্রমাগত গুলি ছুরছে পাকিস্তানের সেনা বাহিনী।

জানা গিয়েছে, কুপওয়াড়া, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দেরবানি ও আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছে পাকিস্তান সেনা। গুলির জবাব গুলি দিয়েই দিয়েছে ভারতীয় সেনাও। সংঘর্ষে ভারতের কোনও সেনা আহত হননি বলেই খবর। পহেলগাঁও জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। আর সেই সুযোগেই ক্রমাগত সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। প্রতিদিনই রাতে ভারত-পাক সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা। এভাবে পায়ে পা লাগিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরী করছে পাকিস্তানী সেনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park