1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ জুলাই) বিকাল ৫ টায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।মিছিল শেষে উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম, আহবায়ক রিয়াসাত করিম নয়ন,সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত, উল্লাপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন হোসেন,উল্লাপাড়া উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া প্রমুখ। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন শুধু ছাত্রদের একক আন্দোলনে কিন্তু সৈরাচার হাসিনার পতন হয় নাই। বরং বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও দেশের সকল শ্রেণী পেশার মানুষের সকলের স্বতঃস্ফূর্ত আন্দোলনে হাসিনার পতন হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।স্বাধীনতা বিরোধী একটি কুচক্রী মহল এই আন্দোলনের মুল উদ্দেশ্যকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই কুচক্রী মহলকে প্রতিহত করতে হবে।দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ আমাদের এই সোনার বাংলায় আর কোন বৈষম্য থাকবেনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park