
মো: সালাউদ্দীন-দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ সরকারপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে দেড় বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) মাগরিবের নামাজের পর সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার ভাউলাগঞ্জ সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই এলাকার মো: রাজুর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া বিরাজ করছে।