
মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি)
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
রবিবার (১২ জুলাই২৬) প্রকাশ করা হয়েছে কাঙ্ক্ষিত প্রাথমিক বৃত্তি-২৫ পরীক্ষার ফল।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত ৫নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দুইজন বৃত্তি পেয়েছে।
মোঃ রাফিউল ইসলাম রাফি ট্যালেন্টপুলে ও মোঃ আবু বক্কর সাধারণ গ্ৰেডে বৃত্তি পেয়েছে।
উক্ত বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান বলেন আলহামদুলিল্লাহ আমার” বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়” থেকে দুই জন বৃত্তি পেয়েছে।
উক্ত দুই জন ছাড়াও আরও তিন জনের বৃত্তি পাওয়ার সম্ভাবনা ছিল।
উল্লেখ্য যে, সার দেশে টালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ২৮১ জন। মোট বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ জন।