1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘা মাদক কারবারী ও পেশাদার চোর সহ আটক ৫ মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাঘা মাদক কারবারী ও পেশাদার চোর সহ আটক ৫ মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

মহাজামিল
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাঘা থানা পুলিশ কর্তৃক মাদক কারবারি ও পেশাদার চোর সহ ৫ জনকে আটক করেছে। শনিবার (২৮ জুন) দিবাগত রাতে থানার চৌকস পুলিশ টীমের উদ্ধার অভিযানে থানাধীন বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি ও পেশাদার চোর আটক করতে সক্ষম হয়।

থানা পুলিশের নিয়মিত অভিযানে  গড়গড়ি ইউপি এলাকা থেকে ফেন্সিডিল ব্যবসায়ী মোঃ মুকাদ্দেস প্রাং @মোকা (৩৪), পিতা- মৃত উজির প্রাং, গ্রাম- খানপুরকে ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। থানাধীন আড়ানি ইউপি এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ রানা(৩২), পিতা- মোঃ খোরশেদ, গ্রাম- আড়ানী পিয়াদাপাড়াকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট আটক।বাঘা পৌরসভা এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী মোঃ রাশেদুল (৪০), পিতা- রোমজিত, গ্রাম- কলিগ্রামকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক হয়। বাউসা ইউপি এলাকা থেকে গাঁজা সহ বিভিন্ন প্রকার মাদক কারবারি  মো: নাসির উদ্দিন (৪৪), পিতা- মৃত রমিজ উদ্দিন, গ্রাম- দীঘা ১ কেজি গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়।

বাজুবাঘা ইউপি এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর ইয়াজুল (৫০), পিতা- কানু,  সাং- তেপুকুরিয়াকে চুরি যাওয়া টাকা ও চুরির কাজে ব্যবহৃত সিলাই রেঞ্জ সহ আটক করা হয়।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম  আছাদুজ্জামান বলেন,আটক কৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে অদ্য  রবিবার ২৯/০৬/২৫ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park