1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় মানব পাচার,বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাঘায় মানব পাচার,বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় মানব পাচার, বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন বিষয়ে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর২৪) উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।
প্রথমতঃ- আমেরিকার জনগনের উদার সহায়তায় ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর অর্থায়নে বেসরকারি এনজিও প্রয়াস এর আয়োজনে মানব পাচার, বাল্যবিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক দুরুল হুদা, আলোচ্য বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে আইন ও অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সংস্থার পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন তিনি।

পরে, দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটি এর অর্থায়নে উপজেলা লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর আইন সহায়তা এ্যাকটিভিটি এর আয়োজন করে। রাজশাহীর প্রজেক্ট অফিসার নাজমুন নাহার জানান, ফৌজদারি, সিভিল ও পারিবারিক বিষয়ে তারা বিনা খরচে আইনি সহায়তা দেবেন। এজন্য ভ’ক্তভ’গিরা নির্ধারিত ফরমে আবেদন করবেন। আবেদন পত্রে উপজেলা লিগ্যাল এইড কমিটির সুপারিশ ক্রমে জেলায় দাখিল করবেন। এতে আইন সহয়তা প্রাপ্তদের কোন টাকা খরচ করতে হবেনা।

উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন সুলতানা, সমবায অফিসার আব্দুল মকিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুর রহমান, সহকারি শিক্ষা অফিসার, উপজেলা আনসার ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) রাজন দাস, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park