1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বাঘায় কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের অধীনে বাৎসরিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬-১১-২০২৪) ৩টি বিষয়ে (বাংলা,ইংরেজী ও অংক ) সকাল ১০টা থেকে ৩ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাঘা উপজেলার, বাঘা ও আড়ানী দুটি কেন্দ্রে নার্সারি থেকে ৫ম শ্রেণীর মোট ৫১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে আড়ানী কেন্দ্রে ৬টি স্কুলের ১৭৩ জন ও বাঘা কেন্দ্রে ৯ টি স্কুলের ৩৩৭ জন।

কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীদের মা-বাবা।
ইনভিজিলেটর টিমের লিডার রাজশাহী সমিতির প্রতিনিধি কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

৫ম শ্রেণীর পরীক্ষার্থী হুমাইরা জান্নাতের মা জায়েদা বেগম জানান,পরীক্ষার পরিবেশ দেখে তিনি খুশি। এসোসিয়েশনের বাঘা শাখার সভাপতি সোলাইমান হোসেন বলেন, আগামী বছর বৃত্তি পরীক্ষার্থীদের সংখ্যা আরো বাড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park