
মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ১১নং গণিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাফিক্স প্রি ক্যাডেট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম জাকির। শিক্ষকতার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।
এরই ধারাবাহিকতায় ৮নং ওয়ার্ডের মাঝিগ্ৰাম এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন এই শিক্ষক নেতা। এলাকায় পৌঁছানোর পর সাধারণ মানুষ, তরুণ সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রচারণা কালে জাকিরুল ইসলাম জাকির ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং একটি মডেল ইউনিয়ন গড়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এলাকাবাসী জানান, জাকিরুল ইসলাম জাকির একজন সৎ, শিক্ষিত ও পরোপকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এলাকার সাধারণ মানুষ একজন পরিবর্তনকামী ও জনবান্ধব নেতা হিসেবে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে চান।
গণসংযোগ শেষে জাকিরুল ইসলাম জাকির এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং বিজয়ী হলে ১১নং গণিপুর ইউনিয়নকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।