1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় শিলাবৃষ্টিতে ধান,আম ও পানসহ টিনের বাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাগমারায় শিলাবৃষ্টিতে ধান,আম ও পানসহ টিনের বাড়ির ব্যাপক ক্ষতির আশঙ্কা

মোঃ আতাউর রহমান বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

 

রাজশাহীর বাগমারায় শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে এই শিলাবৃষ্টি শুরু হয় প্রায় ১৫ মিনিটের শিলা বৃষ্টিতে রাস্তায়, পথে-ঘাটে শিলার স্তুপ পড়ে থাকতে দেখা যায়। এতে আম ও পানের এবং অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাগমারায় গ্রীষ্ম মৌসুমে তেমন কোনো বৃষ্টি হয়নি। কিন্তু হঠাৎ আজ ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে কৃষকের যেন মাথায় হাত। ধান, পান এবং আমসহ অন্যান্য ফসল শিলাবৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়াও টিনের চালা বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে জানিয়েছেন।

বাগমারা উপজেলা মূলত ধান এবং পান চাষের জন্য বিখ্যাত পাশাপাশি রাজশাহীর যে বিখ্যাত আম সেই আমও রয়েছে বাগমারায়। কিন্তু হঠাৎ করে এই শিলাবৃষ্টিতে কৃষকরা হতাশ। অনেকেই ধান কাটা শুরু করবেন অচিরেই। ঠিক সেই মুহূর্তেই শিলা বৃষ্টি এ যেন মাথায় বজ্রপাত। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন তারা। কৃষি বিভাগ বিষয়গুলো তদন্ত করে কৃষকের ক্ষতি লাঘবে কাজ করবেন বলে প্রত্যাশা কৃষকদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park