1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় নদী থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাগমারায় নদী থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বাগমারা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:-

রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ আবুলের ইটভাটা সংলগ্ন বারনই নদী হতে নাজমুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২জুন) সন্ধা ৬টায় খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গনিপুর ইউনিয়নের হাসনীপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে নাজমুল হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। প্রতিদিন কাজ শেষে সে রাত করেই বাড়িতে ফিরে। কিন্ত বুধবার কাজে যেয়ে রাতে আর বাড়িতে ফিরেনি। বৃহস্পতিবার সন্ধার আগে মাদারীগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে চলা বারনই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন। পরে তারা মরদেহটি সনাক্ত করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। তার মৃত্যুর কারন এখনো জানা যায়নি।

এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ফরেনসিক বিভাগে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন উদঘাটন সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park