1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাগমারায় এক কলেজ ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বাগমারা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫৩৬ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের এক কলেজছাত্রী শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর নাম বিলকিস নাহার (২৬)। তিনি রাজশাহীর বাগমারা যোগিপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামের বজলুর রহমানের মেয়ে। পাশের গ্রাম কাতিলায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।
শনিবার (১০মে) সকালে নানার বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি অবিবাহিত ছিলেন। পুলিশ বলেছে মানসিক দুশ্চিন্তা থেকে মেয়েটি আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দুইটার দিকে পারিবারিক ভাবে তার দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলকিস নাহার দীর্ঘদিন থেকে নানার বাড়িতে বসবাস করছিলেন। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর রাজশাহীর কলেজে মাস্টার্সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। তবে তিনি নানার বাড়িতেই অবস্থান করতেন। শুক্রবার গভীর রাতে ঘর থেকে বেরিয়ে বারান্দার বাঁশের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। শনিবার সকালে স্থানীয় যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়।
একাধিক সূত্র জানিয়েছে, শুক্রবার বিলকিস নাহার বাবার বাড়িতে যান। সেখান থেকে পরে তিনি নানার বাড়িতে ফিরে এসে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল করিম বলেন, বিলকিস নাহার মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তার বিয়ে না হওয়াতে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এসব অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ওই ছাত্রীর বাড়ি থেকে চিকিৎসকের কিছু ব্যবস্থাপত্র উদ্ধার করেছে। এ বিষয়ে বাগমারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park