1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎রাজশাহীর মোহনপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ ‎। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

‎রাজশাহীর মোহনপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ ‎।

‎মোঃ মহাজামিল,মোহনপুর উপজেলা প্রতিনিধি ‎
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

‎মোঃ মহাজামিল,মোহনপুর উপজেলা প্রতিনিধি

‎রাজশাহীর মোহনপুর উপজেলায় সাড়ে তিন বছরের  শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দারাজ মৃধাকে (৫০)  আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শনিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দারাজ মৃধা উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈইল দক্ষিণপাড়া গ্রামের মৃত গণি মৃধার ছেলে।

‎স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার বিকেল সাড়ে ৫ টার সময় দারাজ মৃধা নিজ বাড়ি ছাদে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি শিশুটির মাসহ প্রতিবেশীরা টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায় দারাজ। পরে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর থানায়। পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক শিশু এবং স্বজনের কাছে থেকে ঘটনা শুনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। কিন্তু অভিযুক্ত দারাজ মৃধার পক্ষের দালালদের চাপের মুখে শিশুটিকে ওইদিন রামেক হাসপাতালে ভর্তি করাতে পারেননি। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়।

‎শিশুর মা বলেন, ঘটনার পর বিষয়টি মোহনপুর থানা পুলিশকে জানানোর পরেও অভিযুক্ত দারাজ মৃধাকে গ্রেপ্তার না করে নাটক শুরু করে পুলিশ। বাধ্য হয়ে শনিবার রাত সাড়ে ৮ টার সময় স্থানীয়দের সহযোগিতায় দারাজ মৃধাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত দারাজ মৃধার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলা দায়ের পর আসামি দারাজ মৃধাকে শনিবার রাতে কেশরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park