1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাগমারায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পঠিত

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ শে মার্চ) হাঁটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আল-আমিন ইসলামের সভাপতিত্বে ও মাওলানা জালাল উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আহাদ কবিরাজ। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগমারা-৪ আসনের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার কামরুজ্জামান মিঞা হারুন,জামায়াতে ইসলামীর সেক্রেটারি অহিদুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য জালাল উদ্দীন, বাগমারা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শাহিন আলম,সেক্রেটারী অধ্যাপক আইনুল হক, আউচপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এনামুল হক,হাটগাঙ্গোপাড়া ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম,৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর শামসুল হক সহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park