1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাকেরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
বরিশালের বাকেরগঞ্জে স্বামীর হাতে সাবিন বেগম
(২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সাবিনা বেগম উপজেলার কলসকাঠী ইউনিয়নের কোচনগর গ্রামের সৌয়দ বাছেদের স্ত্রী।

১০ নভেম্বর( রবিবার) রাত ৯ টায় পারিবারিক কলহের জের ধরে বাছেদ তার স্ত্রী সাবিনাকে মারধর করে। স্বামীর মারধরে স্ত্রী সাবিনার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পিতা জামাল হাওলাদার। স্থানীয় লোকজন সাবিনার মৃত্যুর সংবাদ বাকেরগঞ্জ থানা পুলিশকে জানালে রাত ৩ টায় সাবিনাকে তার স্বামীর ঘরের মধ্যে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত সাবিনার মা জানান, গত রাত ৯ টায় আমার মেয়ে সাবিনার সাথে আমার শেষ কথা হয়। তখন মোবাইল ফোনে আমার মেয়ে কান্না জড়িত কন্ঠে কথা বলে তার কথা গুলো তখন ঠিক বোঝা যায়নি। তবে ঘরের মধ্যে চিল্লাচিল্লির অনেক কথা শুনা যায়। এরপর সকাল বেলা থানা থেকে ফোন আসে। থানায় এসে দেখি আমার মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই সবিতা জানান, স্থানীয় লোকজন খবর দিলে রাত্র ৩ টায় আমরা সাবিনার স্বামীর ঘর থেকে মরদেহ উদ্ধার করি। এ সময় বাড়ির লোকজন বলে ঘরের খুটির সাথে শিকলে গলা ফাঁস দিয়ে দিয়ে সাবিনা আত্মহত্যা করছে। তবে মরদেহ শিকলের সাথে ঝুলন্ত পাওয়া যায়নি। তবে নিহত সাবিনার গলায় আঘাতের দাগ রয়েছে।

নিহত সাবিনা বেগম ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের জামাল হাওলাদারের মেয়ে। গত পাঁচ বছর আগে পারিবারিকভাবে কলসকাঠি ইউনিয়নের সৈয়দ বাসেদের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই বাসেদ শ্বশুরবাড়ি থেকে নগর দেড় লক্ষ টাকা সহ একটি অটোরিকশা যৌতুক হিসেবে গ্রহণ করেন। বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীর সাবিনার উপর নির্যাতন করে আসছিলেন বাসেদ।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত সাবিনার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত নিশ্চিত বলা যায় না সাবিনা খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন। সাবিনার পরিবার মামলা দায়ের করলে আমরা মামলা গ্রহণ করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park