1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের অভিযোগ

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার পঠিত


শফিকুল ইসলাম, (বরিশাল)বাকেরগঞ্জঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রাজিবুল ইসলাম পান্না খানের বিরুদ্ধে।

২ মার্চ (রবিবার) ওই ঘটনার অভিযোগ বাকেরগঞ্জ থানায় দায়ের করেছেন ভুক্তভোগী আ. মাজেদ আকন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাপরকাঠী গ্রামের মৃত আ. হাসেম আকনের পুত্র আ. মাজেদ আকনের সঙ্গে প্রতিবেশী মো. জালাল গাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২ মার্চ সকাল ১০টায় মো. জালাল গাজী মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিএনপি নেতা মো. রাজিবুল ইসলাম পান্না খান ও তার সহযোগীদের ভাড়া করে আনেন বলে অভিযোগ করা হয়। এরপর তারা ভুক্তভোগীর বসতঘরের পেছনে ভাঙচুর চালিয়ে জমি দখলে নিয়ে নতুন একটি কাঠের ঘর নির্মাণ শুরু করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আ. মাজেদ আকন ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রাজিবুল ইসলাম পান্না খানকে প্রধান আসামি করে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তদের তালিকা:
১. মো. রাজিবুল ইসলাম পান্না খান, পিতা:অজ্ঞাত
২. মো. জালাল গাজী (৪২), পিতা: মৃত মান্নান গাজী ৩. মো. রাহাত গাজী (২৭), পিতা: মো.জসীম গাজী ৪. মো. জসীম গাজী (৪০), পিতা: মৃত মান্নান গাজী ৫. মো. ফারুক গাজী (৪০), পিতা: মৃত হাবিবুর রহমান গাজী ৬. মোসা. ফরিদা বেগম (৩৬), স্বামী: মো. জসীম গাজী ৭. মোসা. শিউলী বেগম (৩২), স্বামী: মো. জালাল গাজী ৮. মোসা. হালিমা বেগম (৬০), স্বামী: মৃত মান্নান গাজী
৯. মো. আল আমিন সিকদার (৪৫), পিতা: আকাব্বর সিকদার

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার বলেন, “বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। বিস্তারিত যাচাই-বাছাই করে যদি বিএনপির কোনো নেতা-কর্মী এতে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park