1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ ত্রাণ তহবিলে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, অর্থ ত্রাণ তহবিলে

বরিশাল-বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বরিশাল-বাকেরগঞ্জ প্রতিনিধিঃ

বন্যা দূর্গতদের কারণে বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান মোল্লা।

তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ সেপ্টেম্বর বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ বিতরণের আয়োজন ছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের।

কিন্তু বন্যার কারনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল, সেটি বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে দেওয়া হবে।

বুধবার (২৮ আগস্ট) রাত ৮ টায় বাকেরগঞ্জ বন্দরে উপজেলা বিএনপির কার্যালয়ে বিশেষ কর্মীসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মিলাদের আয়োজন করা হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. মজিবর রহমান মোল্লা, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মনির হোসেন প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park