1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাকেরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ

বরিশালের বাকেরগঞ্জ-এ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। নববর্ষকে স্বাগত জানাতে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। রঙিন ব্যানার, ফেস্টুন, ঐতিহ্যবাহী মুখোশ ও বাদ্যযন্ত্রের তালে তালে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। আরও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সে সময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের প্রতীক, যা আমাদের সংস্কৃতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
“বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসমুক্ত ও আধুনিক বাকেরগঞ্জ গড়তে আমরা যে অঙ্গীকার করেছি, নববর্ষের এই নতুন আলো আমাদের সেই পথচলায় আরও প্রেরণা জোগাবে।”

শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী উৎসব চলতে থাকে। নতুন বছরের প্রথম দিনটি আনন্দ, আশা ও সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপন করেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park