
শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
বাকেরগঞ্জের বড়িয়া রেজাউল করীম কেরাতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আজ সোমবার বাদ আছর ১৭তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে।
বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা রুহুল আমিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন দক্ষিণ অঞ্চলের আলোড়ন সৃষ্টি কারী বিশিষ্ট ওয়ায়েজ আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বুখারী। সভাপতি বাংলাদেশ মুজাহিদ কমিটি পটুয়াখালী জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে মূল্যবান আলোচনা
করেন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল ফরিদী, মোহতামিম জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা (বাকেরগঞ্জ)। মাওলানা জামাল হোসাইন, খতিব বাহাদুরপুর গো-হাট জামে মসজিদ। হাফেজ মাওলানা কাওসার আহমেদ,
মোহতামিম,শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া কওমী মাদ্রাসা।
প্রধান অতিথির আলোচনায় মাওলানা আবুল হাসান বুখারী পবিত্র কুরআনের আলোকে সমাজের নানা অসংগতি সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ নসিহত প্রদান করেন এবং ফিলিস্তিন এর নির্যাতিত মজলুমদের জন্য বিশেষ দোয়া করা হয়।
মাহফিল পরিচালনা করেন, মাওলানা মোঃ হাবিবুর রহমান (ছগির) ইমাম ও খতিব বাহাদুরপুর আল আকসা জামে মসজিদ (বোয়ালিয়া) ।
মাহফিল শেষে এলাকার মৃত্যু মুরুব্বি,ও
ফি/লি/স্তি/নে বর্বর ইজরায়েল কতৃক হত্যায়
নিহত মুসলমানদের জন্য বিশেষ দো’আ মোনাজাত ও মুসল্লিদের জন্য তবারকের মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।