1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পঠিত


শফিকুল ইসলাম(বরিশাল)বাকেরগঞ্জঃ

বরিশালের বাকেরগঞ্জে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ও বাজারের সড়কের উপর দখল করে যাতে মালামাল না রাখতে পারে সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।

রবিবার (২মার্চ) বেলা ১২ টা থেকে ৩টা পর্যন্ত বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল হালিম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক বায়েজিদ বাপ্পি, থানার এসআই দেলোয়ার হোসেনসহ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী মাহে রমজানকে সামনে রেখে যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করা হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park