1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাকেরগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ

বরিশালের বাকেরগঞ্জে বোয়ালিয়া বাজার কেন্দ্রিয় মসজিদের সামনে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ধর্মপ্রান মুসলিম জনতা। বুধবার আজ ২৭শে নভেম্বর মাগরিবের নামাজের পরে শত শত মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বোয়ালিয়া বাজার মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

একজন মুসল্লি মোঃ ইউসুফ হাওলাদার বলেন, ইসলাম সারা বিশ্বের জন্য শান্তির ধর্ম । আমরা কোনো সহিংসতা চাইনা। তবে, বর্তমান সময়ে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন বাংলাদেশে আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাংলাদেশের হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করেছে। যা আমরা কখনো মেনে নেবো না

শ্যামপুর কাদরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ নাছির উদ্দিন বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, তাদের রুখে দেওয়া হবে। তারা আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রতিকে নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় আলেম সমাজই রাজপথে নামতে বাধ্য হবে।

বক্তারা আরও বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা গতকাল চট্রগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামক একজন উকিলকে জবাই করে হত্যা করেছে, আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যতদ্রুত সম্ভব সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার করতে হবে।

উল্লেখ্য, চট্টগ্রামের আদালত এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে উগ্রবাদী সংগঠন ইসকন নেতা এবং বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকেরা। পাশাপাশি হামলা হয়েছে আদালত ও মসজিদে, ভাংচুর করা হয়েছে অসংখ্য যানবাহন ও দোকানপাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park