
শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়িয়া প্রিমিয়ার’লীগ ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ শে জানুয়ারি)বিকেল ৪:০০ টায় বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়িয়া বি পিএল ক্রিকেট টুর্নামেন্ট এর সভাপতি, মোল্লা মাহমুদ বীন আলী মিজানের সভাপতিত্বে মোঃ তানিম মোল্লার সঞ্চালনায় উদ্ভধনী অনুস্ঠান সম্পান্ন হয়। এবং বিভিন্ন দলে জার্সি উন্মচিত হয় যা সকলের মধ্যো আনন্দময় মুহুর্তে পরিনত করে।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গশ্রী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী জসীম প্যাদা,বি পিএল আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সজীব,মোঃ সাইদুল ইসলাম সবুজ,ছাত্র নেতা মোঃ সাকিব আল হাসান,মোঃ হালিম জোমাদ্দার,রবিউল মাঝী,মন্নাপ হাওলাদার, শাহজাহান ফরাজি,শামীম হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিজান মোল্লা বলেন, বড়িয়া বি পিএল ক্রিকেট টুর্নামেন্ট আজ থেকে দীর্ঘ নয় বছর পূর্বে এর যাত্রা শুরু হয়।এখানে সবাই আমরা একই এলাকার এখানে কোন বিভক্তি নেই।খেলায় হারজিত থাকবেই,অতএব এখানে সকল প্লেয়ারদের কমিটির নির্দেশ মেনে নিতে হবে।
উল্লেখ্য বড়িয়া বি পিএল ক্রিকেট টুর্নামেন্টে-২০২৫ -এ বছর পাঁচটি দলে লটারির মাধ্যমে প্লেয়ার বন্টন করা হয়।
দলগুলোর নাম ও আইকন প্লেয়ার:
রিয়াদ খান: গ্যালাকটিকো বড়িয়া,
রুবেল হাওলাদার: বড়িয়া স্টার,
শফিকুল ইসলাম (BK):বড়িয়া সুপার জয়ান্ট,
রবিউল ইসলাম: বড়িয়া ওয়ারিয়র্স,
সাগর রহমান: বড়িয়া রাইডার্স,
আজকের উদ্বোধনী ম্যাচে যে দুটি দল পরস্পর মুখোমুখি হয়।গ্যালাকটিকো বড়িয়া,বনাম বড়িয়া স্টার।এতে গ্যালাকটিকো বড়িয়া এর জয়ের মধ্যে দিয়ে বড়িয়া বি পিএল ক্রিকেট টুর্নামেন্ট -২৫ এর নবম আসরের যাত্রা শুরু হয়।