1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলা বন্ধের বিরোধিতায় তৃনমুলের মিছিল,খয়রাশোলে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাংলা বন্ধের বিরোধিতায় তৃনমুলের মিছিল,খয়রাশোলে।

সেখ রিয়াজুদ্দিন- বীরভূম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার পঠিত

সেখ রিয়াজুদ্দিন- বীরভূম

মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে বুধবার ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক দেয়। পাশাপাশি বন্ধের বিরোধিতার ডাক দেয় রাজ্য তৃনমূল। সেই প্রেক্ষিতে বুধবার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খয়রাশোলে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে স্থানীয় বাজার,বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে খয়রাশোল বাসষ্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়।তৃনমূল নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মনাশা বন্ধ চান না। যার প্রেক্ষিতে স্থানীয় দোকান বাজার যেন খোলা থাকে এবং অন্যান্য দিনের ন্যায় যানবাহন চলাচল সহ সমস্ত কিছু স্বাভাবিক থাকে এজন্য পথ চলতি মানুষজন সহ সকলকে নির্ভয়ে চলাচল ও ব্যাবসা চালু রাখার আহ্বান জানানো হয়। এদিন খয়রাশোল ব্লক, পোস্ট অফিস, ব্যাঙ্ক সহ অন্যান্য সরকারি দপ্তর গুলির পাশাপাশি দোকান বাজার ও অন্যান্য দিনের মতো খোলা রয়েছে এবং কর্মীদের উপস্থিতি ও স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের মিছিলের অগ্রভাগে ছিলেন খয়রাশোল ব্লক তৃনমূল কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে, ব্লক ছাত্র নেতা সেখ জন সহ অন্যান্য নেতৃত্ব। খয়রাশোল ব্লকের দশটি পঞ্চায়েত এলাকা জুড়ে তৃনমূল কংগ্রেসের ডাকে বিজেপির ডাকা বন্ধের বিরোধিতা করে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বলে তৃনমূল নেতৃত্বের বক্তব্য।উল্লেখ্য বন্ধের প্রভাবে যাত্রীবাহী বেসরকারি বাসের দেখা না মিললেও যাত্রীরা অটো টোটোর মাধ্যমে স্বাভাবিক ভাবে আসা যাওয়া করছেন।এদিকে খয়রাশোল ব্লক অফিসের পাশে অবস্থিত দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহার বিধায়ক কার্যালয়ে তালা লাগানো থাকায় কোনো বিজেপির কর্মীদের দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park