1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার কমিটি গঠন

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহী
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহী

বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহীর বাঘা উপজেলা শাখার দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর ২৪) বেলা ১২ টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যেদের সন্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ), সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কন্ঠ/সোনালী সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব)।

বাঘা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা কমিটির আহবায়ক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক কমিটির সদস্য রফিক আলম, ফজলুর রহমান, আমিনুল ইসলাম বনি, মঞ্জুয়ারা বেগম।

কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি আশরাফুল আলম (বাংলাদেশের খবর/রাজশাহী প্রতিদিন), সহ-সভাপতি সাইদুল ইসলাম (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক গোলাম তোফাজ্জল কবীর মিলন (আজকের পত্রিকা/রাজশাহী সংবাদ), সহ-যুগ্ম সম্পাদক আবদুস সালাম (স্বদেশ প্রতিদিন) অর্থ সম্পাদক আবদুল হামিদ মিঞা (ভোরের কাগজ/নতুন প্রভাত), জনকল্যান সম্পাদক জহুরুল ইসলাম (পদ্মা প্রবাহ), ক্রীড়া সম্পাদক দোয়েল মোল্লা (ফটো সাংবাদিক), দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (রেডিও পদ্মা), সাহিত্য সম্পাদক সুব্রত কুমার (দৈনিক জনবাণী)।

নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে আবদুল লতিফ মিঞা (সমকাল/দৈনিক বার্তা), নুরুজ্জামান (ইত্তেফাক/সানশাইন), আসলাম আলী (নয়াদিগন্ত/গণধ্বনি প্রতিদিন)।

সাধারণ সদস্য পদে আবদুল কাদের নাহিদ (সাপ্তাহিক ঈশ্বরদী), নাহিদা ইয়াসমিন লাকী (দৈনিক রাজবার্ত), সোনিয়া বেগম (পদ্মা টাইমস)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park