
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
“সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন-কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার উপর” এই প্রতিপাদ্যকে নিয়ে বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অর্ধশতাধিক গ্রাজুয়েট সাংবাদিকদের নিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে। এসময় সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে লাঠির উপর ভর করে মহাসড়কের উপর খুঁড়িয়ে খুঁড়িয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে মোহনা টিভি চ্যানেল ও দৈনিক জনকন্ঠ পত্রিকার বিরামপুর উপজেলা প্রতিনিধি আকরাম হোসেন।
শনিবার (৩মে) বেলা ১১ টায় বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দপ্তর দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড় মওলা সুপার মার্কেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সাংবাদিকদের মিলনমেলা,মুক্ত আলোচনা সভা ও সেমিনারে যোগ দেন। এসময় বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এ্যাড. মোরশেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে দৈনিক প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী।

পরবর্তীতে মুক্ত আলোচনা সভায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য “সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন-কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গনমাধ্যমের স্বাধীনতার উপর” বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, হিলি বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মিলন, আজকের পত্রিকার প্রতিনিধি নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জনকণ্ঠ প্রতিনিধি বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কর্মী হোসেন,এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা, কালের কণ্ঠ বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান,আমার দেশ বিরামপুর প্রতিনিধি এনামুল হক, দেশ রূপান্তর ও বাংলাদেশ বেতারের পঞ্চগড় প্রতিনিধি শহিদ হোসেন, ফুলবাড়ী সমকাল প্রতিনিধি আজিজুল ইসলাম,দি বাংলাদেশ টুডে বিরামপুর প্রতিনিধি ইব্রাহীম মিঞা সহ অনেকেই।
বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দ্রুত সম্পন্ন ,কালো আইন বাতিলসহ সকল নির্যাতিত গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশন সংগঠনটির প্রতিষ্ঠাতা এ্যাড. মোরশেদ মানিক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে এর আগে এক বার্তায় জানিয়েছেন সারা দেশে গ্রাজুয়েট সাংবাদিকদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন তৈরি করা যার মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে এ সংগঠনটি কাজ করবে।বিনামূল্যে সংগঠনের সদস্য নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে। সদস্য নিবন্ধনের জন্য ওয়েব সাইট: www.bgja.org