1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন উৎযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন উৎযাপন

মাসুদানা সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

মাসুদানা সাতক্ষীরা :সাতক্ষীরা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ১ম রিইউনিয়ন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে কলেজ ক্যাম্পাসে গান, কবিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে সকাল সাড়ে ৯ টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ক্যাম্পাসে বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনা সভা, স্মৃতিচারণ, কবিতা, গানে গানে মুখরিত হয়। রিইউনিয়ন হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন এক অসুস্থ্য শিক্ষার্থীকে প্রায় ৫২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পবিত্র কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। স্বাগত বক্তব্য রাখেন রিইউনিয়ন উৎযাপন কমিটির আহবায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর (অব) লিয়াকত পারভেজ, বাগেরহাট পিসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আহসান হাবিব, সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাহিনা সুলতানা, সহকারী অধ্যাপক মহিতোষ কুমার নন্দী, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে ব্যাচ ভিত্তিক পরিচিত করানো হয়। এছাড়াও বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান, কাজী নাজমুল আহসান জনি, জুবায়ের আলম, জিয়াউর রহমান, মাহবুবুল হক, শরীফ উল্লাহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রিইউনিয়ন উৎযাপন কমিটির সদস্য সচিব নাজমুল হক, অ্যাডভোকেট এম এম বাযেজিদ রনি, আনিছুর রহমান আনিচ, কুহেলী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park