1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশাল আসছেন জামায়াত আমির, নথুল্লাবাদে পথসভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বরিশাল আসছেন জামায়াত আমির, নথুল্লাবাদে পথসভা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ

আজ রবিবার ১ ডিসেম্বর দক্ষিণাঞ্চলে বিশেষ সফরে আসছেন আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। জামায়তে ইসলামীর দলীয় সূত্র জানিয়েছে, ডা. শফিকুর রহমান সড়ক পথে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্যেশ্য সাংগঠনিক এ সফরে আসছেন রবিবার।

তার সফরের বিস্তারিত বিষয় জানতে চাইলে বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, আমিরে জামায়াত সাংগঠনিক সফরে বরিশালে আসছেন। ৫ আগস্টের পরে দক্ষিণাঞ্চলে এটাই প্রথম সফর। বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সন্ধ্যা সাতটায এক পথসভায় ভাষণ দেওয়ার কথা আছে তার।

বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার বলেন, বরিশালবাসী আমিরে জামায়াতের সাথে সাক্ষাতের জন্য উম্মুখ হয়ে আছে তাকে স্বাগত জানাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ও উজিরপুরের ইচলাদীতে পথসভার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park