1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রায় আড়াই লাখ টাকার মাদকসহ কথিত শাহীন সাংবাদিকের স্ত্রী আটক, স্বামী পলাতক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

প্রায় আড়াই লাখ টাকার মাদকসহ কথিত শাহীন সাংবাদিকের স্ত্রী আটক, স্বামী পলাতক

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের মাদক, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় এক কথিত সাংবাদিকের স্ত্রীকে আটক করা হলেও মূল অভিযুক্ত সাংবাদিক শাহীন আলম পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামে হাবিবুর রহমানের ছেলে শাহীন আলমের (৩৮) বাড়িতে অভিযান চালায়।

অভিযানে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত এসব আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহীন আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার স্ত্রী উম্মে হাবিবাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন আলম দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে।

স্থানীয়দের দাবি, তিনি দেশীয় অস্ত্রের মহড়া ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করতেন।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, শাহীন আলম একটি বেসরকারি টেলিভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে সম্প্রতি ইউপি সদস্য লাইজু মিয়া, স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ও পলাশ মিয়াসহ কয়েকজন গ্রামবাসী তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উত্থাপন করেন। এসব অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় পলাতক শাহীন আলম ও আটক উম্মে হাবিবাকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park