1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রয়াত দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান এডভোকেট জেবুন্নাহার সেলিম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

প্রয়াত দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান এডভোকেট জেবুন্নাহার সেলিম

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের স্ত্রী ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে চান। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও আবেগে আমি অভিভূত। আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, আপনাদের সেবক হয়ে প্রার্থী হতে চাই। দিলদার হোসেন সেলিমের জীবনসঙ্গী হিসেবে আমি কাজ করার কৌশল তার কাছ থেকেই শিখেছি। তার মানুষের প্রতি ভালোবাসা আর উন্নয়নের অঙ্গীকার আমাকেই নয়, এই জনপদের মানুষকেও অনুপ্রাণিত করে।”

মঙ্গলবার (১ অক্টোবর) স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভা, দোয়া মাহফিল ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্ট সরকার গুম-খুন, হত্যা ও দমননীতির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রেখেছে।
তিনি সিলেট-৪ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করবো। যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তবে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবো।”

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সহযোগিতায় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষা খাতকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে – জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাশুক আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, জেলা বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জেলা বিএনপির নেতা আরিফ ইকবাল নেহাল, বিএনপি নেতা ইন্তাজ আলী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এম রহিম, গোয়াইনঘাট মুক্তিযুদ্ধা দলের সভাপতি এমএ হক, হাজী ফখরুল ইসলাম, হোসন আহমদ, জেলা যুবদলের সহ সভাপতি গোলাম কিবরিয়া ছাত্বার, জেলা যুবদলের নেতা আব্দুল হাসিম, দুলাল আহমদ, শ্রমিকদল নেতা শরীফ উদ্দিন, আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের আহব্বায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট কলেজ ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার,এম এ মান্নান, আব্দুর রহমান মেম্বার, দেলোয়ার হোসেন, এনামুল হক, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা ডাক্তার নূর মোহাম্মদ। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও বিভিন্ন স্তরের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভার শুরতেই বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকো ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে এডভোকেট জেবুন নাহার সেলিম উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park