1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচ শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচ শুভ উদ্বোধন

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কনস্টেবল/নায়েক
এএসআই (নিঃ)/এসআই (নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের ০২ দিন মেয়াদী “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” এর ২য় ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল ৯:৩০ ঘটিকায় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সভাপতি হিসেবে উপস্থিত থেকে “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” ২য় ব্যাচের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম [অতিরিক্ত দায়িত্বে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর]।

পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনারা কর্মজীবনে আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি, প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ ও অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানান।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ আরজু মিয়া পিপিএম-বার, আরআই পুলিশ লাইন্স মোঃ ইসরাফিল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park