1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পিতার হাতে কন্যা ধর্ষিত,অবশেষে গ্রেফতার।। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পিতার হাতে কন্যা ধর্ষিত,অবশেষে গ্রেফতার।।

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮১ বার পঠিত

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিতার নৃশংস কর্মকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েছে গোটা এলাকা। নিজের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ নুরুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ১১ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দিঘলী ইউনিয়নের রমাপুর এলাকার নিজ বসতঘরে নিজের মেয়েকে ধর্ষণ করেন অভিযুক্ত মোঃ নুরুল হক। বিষয়টি জানাজানি হলে ১৭ই জুন মেয়ের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পরপরই লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আকতার হোসেনের নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ নুরুল হক (৪২), লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়নের রমাপুর (নাছিরের বাড়ি) এলাকার বাসিন্দা এবং আবদুল হাশিমের ছেলে।

ঘটনার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park