
আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করুন আপনার জমি সুরক্ষিত রাখুন। আজ রবিবার ২৫ মে সকাল ১০ ঘটিকায় পাটগ্রাম উপজেলা ভূমি অফিসে পাটগ্রাম উপজেলা নির্বাহী আফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে ভূমি মেলা ও র্যালি ২০২৫ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম রাকিব হায়দার , জেলা প্রশাসক লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি আর সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাশক (রাজস্ব) লালমনিরহাট। পাটগ্রাম উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোতাহারুল ইসলাম। পাটগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী সাধারন সম্পাদক মনোয়ার লিটন। পাটগ্রাম উপজেলা ভূমি সহকারী উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর আলম সরকার । পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল। পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন এখন নাম জারি হচ্ছে অনলাইনের মাধ্যমে।
এ কারনে সাধারন জনগনকে ভোগান্তিতে পরতে হচ্ছে না। অনেক সহজ ভাবে সেবা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।