1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাকশীতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষন মামলায় সাজাপ্রাপ্ত জেলা যুবদল নেতা এনামুল হক ও কল্লোলের সংবর্ধনা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাকশীতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষন মামলায় সাজাপ্রাপ্ত জেলা যুবদল নেতা এনামুল হক ও কল্লোলের সংবর্ধনা অনুষ্ঠিত

মো: সজিব হোসেন পাবনা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

 

মো: সজিব হোসেন পাবনা প্রতিনিধি :

শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষন মামলায় সাজাপ্রাপ্ত জেলা যুবদল নেতা এনামুল হক ও কল্লোলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে পাকশী হাসেম আলী মিলনায়তনে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী কাজলের সভাপতিত্বে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকিউল ইসলাম তপন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সদ্য কারামুক্ত পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর সাত্তার বিশ্বাস,বিএনপি নেতা রফিকুল ইসলাম কলম মোস্তাফিজুর রহমান মহরম, ইউপি মেম্বর ফাতেমা আক্তার পলি,সাজেদুল ইসলাম উজ্জ্বল,সাবেক ভিপি সাইদুল ইসলাম লিপন,যুবদল নেতা মাহফুজুল ইসলাম মঞ্জু,সোহেল বিশ্বাস,মুশফিকুর রহমান সজল,পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবীর আহমেদ, সদ্য কারামুক্ত যূবদল নেতা রোবায়েত হোসেন কল্লোল,খন্দকার সোহেল রানা,মাজেদুল ইসলাম, ইমরান হোসেন ও ছাত্রদলনেতা শিশির মাহমুদ বক্তব্য দেন। বক্তারা ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষনের মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৭ নেতা কর্মীকে সাজা দিয়ে জেল খানায় আটকে রেখে অমানসিক নির্যাতন চালিয়েছে। তারা আরও বলেন,আওয়ামীলীগ সরকার সারাদেশে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে রেখে রাষ্ট্রীয় সম্পদ লোপাট করে বিদেশে পাচার করা হয়েছে। বক্তারা বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে অন্তর্বতীকালিন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা দেশের সম্পদ লোপাট করেছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা জরুরি হয়ে পড়েছে।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park