1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি সীমান্তে নেশার ইঞ্জেকশন উদ্ধার,আটক-১ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পাঁচবিবি সীমান্তে নেশার ইঞ্জেকশন উদ্ধার,আটক-১

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৯৭ বার পঠিত


ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউপির কয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২’হাজার পিস নেশা জাতীয় কুপিজেসিক ইঞ্জেকশন সহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মাদককারবারি উপজেলার কয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাগর আহমেদ (২৭)। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক সহ সাগরকে আটক করে। মাদকগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩’লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন বিজিবি।
কয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাঈম হোসেন বলেন, ভারত থেকে অবৈধ পথে মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদ আমাদের নিকট আসে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কয়া সীমান্তে ২৮১/৪৭ পিলার এলাকার ৪’শ গজ দেশের অভ্যন্তরে পাকারাস্তা এলাকা থেকে কয়েকটি পলিথিন ব্যাগে মোড়ান অবস্থায় মাদকগুলো উদ্ধার করে ক্যাম্পের সদস্যরা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাগরকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park