1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি পৌর মহাশ্মশানে হরি বাসর পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবি পৌর মহাশ্মশানে হরি বাসর পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌর মহাশ্মশানে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হরি বাসর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

পরিদর্শনকালে তিনি হরি বাসর উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনেন। এ সময় তিনি পৌর মহাশ্মশান ঘাটের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, থানা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, যুবদল নেতা মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম, রাহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর মহিলা দলের সম্পাদিকা গোলশান আরা গ্যালিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হরি বাসরে অংশ নেওয়া অসংখ্য ভক্তবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park