
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহাসড়কের পূর্ব পাশে পৌরসভার মোতালেব মোড় হইতে সরকারি কবরস্থান ও রমিছা ক্লিনিকে যাওয়ার রাস্তাটির বিভিন্ন যায়গায় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে থাকায় জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল অবস্থার কারণে রোগীদেরকে রমিছা ক্লিনিকে ভর্তি করানো ও মৃত ব্যক্তিকে সরকারি কবরস্থানে নিয়ে যেতে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এছাড়াও আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আর্দশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে ব্যবহার করতে হচ্ছে এই রাস্তাটি। পথচারীরা বলেন আপনারাই দেখেন এই রাস্তা দিয়ে আমরা কীভাবে চলাচল করি এখানে যে গর্তের সৃষ্টি হয়েছে যেকোন সময় দূর্ঘটনাটা ঘটতে পারে। পথচারী হাসান নামে একজন স্হানীয় লোক বলেন দুইবছর ধরে রাস্তার এই অবস্থা বিভিন্ন যায়গায় গিয়েও সমাধান পাইনি রতন নামের এক পথচারী বলেন চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল অবস্থা দূর করণের জন্য পৌরসভার দায়িত্ব প্রাপ্ত কোন ব্যক্তিই পদক্ষেপ নেয়নি বরং পক্ষপাতমূলক আচরণ করেন এছাড়া পৌরসভার দ্বায়িত্বপ্রাপ্ত ইন্জিনিয়ারের সাথে আমরা যোগাযোগ করেও কোন লাভ হয়নি।আমরা এলাকাবাসী চাই যত দ্রুত সম্ভব রাস্তাটি সংস্কার করা হোক। পাঁচবিবি জয়পুরহাট মহাসড়কের টি, এন্ড,টি মোর হইতে পশ্চিম দিকে খাদ্য গুদাম হয়ে হিজবুল্লাহ মাদ্রাসা পর্যন্ত একমাত্র রাস্তাটির একই অবস্থা এ যেন দেখার কেউ নেই। রাস্তা দুইটির এমন অবস্হা হওয়ার কারণে মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীরা মাদ্রাসায় যেতে অনিহা প্রকাশ করেন। এই দুই এলাকার মানুষ যেন বড় অসহায়। এলাকাবাসী জানান পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজসহ রাস্তার দ্বায়িত্বপ্রাপ্ত পাঁচবিবি প্রকৌশলী অফিসারের সহযোগিতা কামনা করে বলেন যেন রাস্তার সংস্কার কাজ দ্রুত শুরু করা হয় যাতে সাধারণ মানুষ চলাচলের সমস্যার সৃষ্টি না হয়।